সিঙ্গুরে শিল্প হবে, ঘোষনা মমতার - The News Lion

সিঙ্গুরে শিল্প হবে, ঘোষনা মমতার




দি নিউজ লায়ন ; একুশের বিধানসভা ভোটের আগে সিঙ্গুরে শিল্পের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণা  দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর স্টেশনের কাছে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  


 মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘কৃষি আমাদের গৌরব, শিল্প সম্পদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক আন্দোলনের জেরেই সিঙ্গুর থেকে বিদায় নেয় টাটারা। নব্বই ভাগ কাজ হয়ে যাওয়া টাটা ন্যানো কারখানা বাংলা ছেড়ে গুজরাতের সানন্দে পাড়ি দেয়। টাটা বিদায়ের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শিল্প-বিরোধী তকমা দিয়ে চলেছে বিরোধীরা।  


 বৃহস্পতিবার সিঙ্গুরে শিল্প গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৌরি হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সিঙ্গুর স্টেশনের কাছে ১১ একর জমিতে পার্ক তৈরি করছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম। ইন্ডাস্ট্রিয়াল পার্কে লগ্নি করতে ইচ্ছুক শিল্পপতিদের ১০-৩০ কাটার প্লট দেওয়া হবে। শিল্পপতিদের সুবিথার্থে বড় প্লটও রাখছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.